শনিবার । মে ২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার

Image

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করায় শুরু হয়েছে তীব্র ভাঙন। গত এক মাসে বসতভিটাসহ ১৫০টি পরিবার নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও কয়েকশ পরিবার, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও স্থানীয় বাজার। চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি, সোনাপুর, ঘুঘুমারী ও নামাজেরচর এলাকায় ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। নদীগর্ভে হারিয়ে যাওয়া পরিবারগুলো এখন আশ্রয় নিয়েছে অন্যের জমিতে।

ভুক্তভোগীরা জানান, প্রতি বছর ভাঙনের শিকার হলেও স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। দায়সারা ভাবে কিছু জিও ব্যাগ ফেলেই কর্তব্য শেষ করে সংশ্লিষ্টরা।

ব্রহ্মপুত্র পাড়ের বাসিন্দা মজিদ মিয়া, মোত্তালেব হোসেন, আমিনা বেগম, বাদশা মিয়াসহ অনেকে বলেন, ‘নির্বাচনের আগে নেতারা আসে, কর্মকর্তারা আসে, অনেক আশ্বাস দিয়ে চলে যায়—কাজের কাজ কিছুই হয় না। আমাদের ভাগ্যটাই খারাপ।

একইভাবে নদীগর্ভে বসতভিটা হারিয়ে নিঃস্ব শিল্পী বেগম বলেন, ‘সবকিছু নদীতে চলে গেছে। এখন অন্যের জমিতে ঠাঁই নিয়েছি। কী করবো, কিছুই বোঝা যাচ্ছে না। আরেক ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে বসতভিটা ও আবাদি জমি সবই নদীতে চলে গেছে। এখন আর কিছুই নেই।

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএইচএম সাইদুর রহমান দুলাল বলেন, ‘প্রতি বছর পানি বাড়া-কমার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়। অনেকেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। আমাদের চোখের সামনে সব কিছু নদীতে চলে যাচ্ছে। সরকারের কাছে দাবি, জরুরি ভিত্তিতে নদীর বাম তীর সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হোক।’

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে অর্থ সংকটে বড় ধরনের কোনো প্রকল্প এখনই শুরু করা সম্ভব হচ্ছে না।

Releated Posts

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা…

মে ২, ২০২৬
জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে— শেকৃবিতে ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় এলজিআরডি মন্ত্রী

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জিয়া পরিষদের চেয়ারম্যান, প্রখ্যাত চক্ষু…

মে ২, ২০২৬
বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

বাংলাদেশে গ্রিনারি এনার্জি সলিউশনসের মাধ্যমে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করে বাংলাদেশে বিশ্ববিখ্যাত ‘লেসো সোলার’ এবং ‘জিরো টেকনোলজি এইচভ্যাক’…

মে ২, ২০২৬
ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ শুরু করছে। তিনি…

মে ২, ২০২৬
সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাবা শহীদ প্রেডিসেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

মে ২, ২০২৬
ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশে শুক্রবার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ১৪ জন সেনা নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে…

মে ২, ২০২৬
সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো  নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন।…

মে ২, ২০২৬
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন । এখানে তিনি দেশ ও জাতির…

মে ২, ২০২৬
লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

লিবিয়ার উপকূলে সাগরে ভাসমান একটি নৌযান থেকে ১৭ জনের লাশ ও আরও ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। …

এপ্রিল ৩০, ২০২৬
রৌমারীতে ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার - crd.news