রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • স্বামী-স্ত্রীর মধ্যে কে আগে ঝগড়া শুরু করেন? যা বলছে গবেষণা

স্বামী-স্ত্রীর মধ্যে কে আগে ঝগড়া শুরু করেন? যা বলছে গবেষণা

Image

স্বামী-স্ত্রীর মধ্যে হালকা তর্ক হোক বা বড় কোনো ঝগড়া— এমন ঘটনা প্রায় প্রতিটি সম্পর্কেই দেখা যায়। তবে সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, সাধারণত দাম্পত্য কলহের সূচনা নারীদের নয়, পুরুষদের দিক থেকেই বেশি ঘটে।

স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, নারীদের তুলনায় অধিকাংশ ক্ষেত্রে পুরুষরাই প্রথমে আক্রমণাত্মক আচরণ শুরু করে। তবে নারীরা একেবারেই নির্দোষ নন, ঝগড়া একবার শুরু হয়ে গেলে তারাও সমান তেজে পাল্টা জবাব দেন।

গবেষকরা বলছেন, মানুষ কেন একেক পরিস্থিতিতে বেশি আগ্রাসী হয়ে ওঠে, আবার অন্য অবস্থায় একদম সংযত থাকে— এটা বোঝা জরুরি। তারা উল্লেখ করেন, ‘আমরা দেখেছি, বেশিভাগ ক্ষেত্রে ঝগড়ার শুরু পুরুষদের দিক থেকে হয়। কিন্তু সংঘাত শুরু হলে নারীরাও চুপ করে থাকেন না, তারা প্রতিক্রিয়া দেখান।’

এই গবেষণায় ১০৪ অংশগ্রহণকারীকে নিয়ে এক বিশেষ মনস্তাত্ত্বিক পরীক্ষা চালানো হয়। অংশগ্রহণকারীদের একসঙ্গে বসিয়ে সময়নির্ভর একটি টাস্ক সম্পন্ন করতে বলা হয়। প্রতিটি রাউন্ড শুরু হতো কালো পর্দায় ‘READY’, ‘SET’ এবং শেষে ‘GO’ লেখা প্রদর্শনের মাধ্যমে। ‘GO’ দেখানোর পর অংশগ্রহণকারীদের যত দ্রুত সম্ভব আর্কেড বোতাম চাপতে হতো।

প্রতিটি রাউন্ডে বিজয়ীকে সুযোগ দেওয়া হতো পরাজিতের দিকে জোরে চিৎকার করার, যার মাধ্যমে তাদের আগ্রাসী প্রবণতা মূল্যায়ন করা হয়।

৩০ রাউন্ডের পরীক্ষায় গবেষকরা পর্যবেক্ষণ করেন, পুরুষ অংশগ্রহণকারীরা নারীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি আক্রমণাত্মক ছিলেন। দুই নারী সদস্যবিশিষ্ট দলগুলোতে আগ্রাসনের মাত্রা সবচেয়ে কম ছিল, বরং তারা সংঘাতের তীব্রতা কমাতে সচেষ্ট ছিলেন।

তবে পরীক্ষার বিরতির সময় দেখা যায়, পুরুষদের আগ্রাসী মনোভাব দ্রুত কমে আসে, যেখানে নারীদের মধ্যে সেই পরিবর্তন তুলনামূলক ধীর। গবেষকদের মতে, এটি ইঙ্গিত দেয় যে, পুরুষরা উত্তেজনা প্রকাশে বেশি ত্বরিত হলেও, শান্ত হতেও ততটাই দ্রুত সক্ষম।

গবেষণার ফলাফল ‘Scientific Reports’ জার্নালে প্রকাশ হয়েছে। গবেষক দলটির অভিমত, দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও আবেগ নিয়ন্ত্রণের শিক্ষা যত গভীর হবে, ততই সম্পর্কের সংঘাত কমে আসবে।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬