শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • অর্থনীতি
  • ১৫ শর্তে ৩ এয়ারলাইন্সকে হজযাত্রী বহনের অনুমোদন

১৫ শর্তে ৩ এয়ারলাইন্সকে হজযাত্রী বহনের অনুমোদন

Image

চলতি হজ মৌসুমে হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইন্সকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছে সরকার। হয়রানি ঠেকাতে এ বছর এয়ারলাইন্সগুলোকে ১৫টি শর্ত আরোপ করে হজযাত্রী পরিবহনের অনুমোদন দেওয়া হয়। দায়িত্ব পাওয়া তিনটি এয়ারলাইন্স হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স লিমিটেড এবং ফ্লাইনাস এয়ারলাইন্স লিমিটেড। ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ৮ অক্টোবর এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানায়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ১৪৪৭ হিজরি সনের পবিত্র হজ চাঁদ দেখাসাপেক্ষে আগামী বছর ২৬ মে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে গমন শুরু হবে ১৮ এপ্রিল থেকে। হজযাত্রী পরিবহনের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি ও বেসরকারি উভয় খাতের হজযাত্রীদের জন্য নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত কোটার ভিত্তিতে প্রতিটি এয়ারলাইন্সে যাত্রীসংখ্যা বণ্টন করা হবে। এয়ারলাইন্সগুলোকে চুক্তি অনুযায়ী জেদ্দা ও মদিনা বিমানবন্দরের মাধ্যমে হজযাত্রী পরিবহন নিশ্চিত করতে হবে। সরকার ঘোষিত হজ প্যাকেজ অনুযায়ী নির্ধারিত ভাড়ায় শুধু ডেডিকেটেড ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা যাবে এবং বিজনেস ক্লাসের জন্য বাড়তি ভাড়া নেওয়া যাবে না। আর এয়ারলাইন্সগুলোকে সাত দিনের মধ্যে বরাদ্দ পাওয়া কোটার ফ্লাইট শিডিউলের খসড়া প্রস্তুত করে সৌদি আরবের বেসামরিক বিমান কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠাতে হবে এবং অনুলিপি মন্ত্রণালয়ে জমা দিতে হবে। অনুমোদিত শিডিউল আগামী বছরের ৫ থেকে ৭ জানুয়ারির মধ্যে নিজস্ব ওয়েবসাইট ও হজ পোর্টালে প্রকাশ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, হজযাত্রীদের টিকিট ইস্যু, ই-হজ সিস্টেমে তথ্য প্রদান এবং এসএমএসের মাধ্যমে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য পাঠানোর বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া হজযাত্রীর মৃত্যু বা ফ্লাইটে গমন ব্যর্থ হলে টিকিটের অর্থ ফেরত প্রদানের স্পষ্ট নিয়মও নির্ধারণ করা হয়।

এতে বলা হয়, কোনো এয়ারলাইন্স তার নির্ধারিত কোটার অতিরিক্ত যাত্রী গ্রহণ করতে পারবে না। এ নির্দেশনা অমান্য করলে তা হজ ব্যবস্থাপনায় অসদাচরণ হিসেবে গণ্য হবে। পাশাপাশি বিমানে হজের নিয়ম-কানুনসংবলিত ভিডিও প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, ভিডিও প্রদর্শন না করা হলে তা হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অবহেলা হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া এয়ারলাইন্সগুলোকে হজযাত্রী পরিবহনে বড় বিমান (২০০ থেকে ৮০০ যাত্রী পরিবহনে সক্ষম) ব্যবহার করতে হবে। বিমানে হজযাত্রীদের সঙ্গে বিনয়ী ব্যবহার, মানসম্মত খাবার ও সেবা প্রদান করতে হবে। সুষ্ঠু ও নিরাপদ হজ ব্যবস্থাপনার স্বার্থে শর্তগুলো কঠোরভাবে পরিপালন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।

জানা গেছে, চলতি বছরের হজ কোটা পূরণ হয়নি। ইতোমধ্যে হজ নিবন্ধনের সময়সীমা (১২ অক্টোবর) শেষ হয়েছে। কিন্তু মোট কোটা পূরণের এক-তৃতীয়াংশও নিবন্ধন হয়নি। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন

অব বাংলাদেশ (হাব)-এর দাবির প্রেক্ষিতে সরকার আগামী ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে। গতকাল মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এদিকে গত ১৩ অক্টোবর ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্দিষ্ট সময় পার হওয়ার পর হজ এজেন্সিগুলোকে নিজ প্রতিষ্ঠানের প্যাডে হজযাত্রীদের নাম-তালিকা করে আশকোনা হজ অফিসে জমা দিতে হবে। সরকার তালিকা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

হজ ব্যবস্থাপনার ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৬৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৪৩৩ জনসহ মোট ৩৯ হাজার ৯৬ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এবার বাংলাদেশের মোট হজ কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬