রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • ৯০ হাজার ভক্ত নিয়ে শেষ সিনেমার গান প্রকাশ করলেন বিজয়

৯০ হাজার ভক্ত নিয়ে শেষ সিনেমার গান প্রকাশ করলেন বিজয়

Image

শিশুশিল্পী থেকে তামিল সিনেমার শীর্ষ নায়ক থালাপাতি বিজয়ের যাত্রা যেন রূপকথার মতো। ক্যারিয়ারের তুঙ্গে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানানোর আগে শেষ সিনেমা জন নায়াগানের অডিও গান প্রকাশ করলেন তিনি, আর তাতে সাক্ষী হলো ৯০ হাজার ভক্তে ভরা স্টেডিয়াম।

শনিবার মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে আয়োজিত এই অনুষ্ঠানটি রীতিমতো উৎসবে রূপ নেয়। আলোকসজ্জায় ঝলমলে স্টেডিয়ামে প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো ভক্ত-অনুরাগী। মুহূর্তের

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ভক্তদের সঙ্গে সেলফিতে মেতেছেন বিজয়।
অনুষ্ঠানে বিজয় বলেন, “শ্রীলঙ্কার পর বিশ্বের অন্যতম বড় তামিল জনগোষ্ঠী রয়েছে মালয়েশিয়ায়। আপনারা আমার জন্য হলে দাঁড়িয়েছেন এ ঋণ শোধ করতে আমি আগামী ৩০-৩৩ বছর আপনাদের পাশে থাকব।”

তিনি আরও জানান, ভক্তদের প্রতি দায়বদ্ধতা থেকেই সিনেমা ছেড়ে রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’ মুক্তি পাবে আগামী ৯ জানুয়ারি। এইচ. বিনোদন পরিচালিত ছবিতে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে। এছাড়া অভিনয় করেছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজুসহ আরও অনেকে। কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি রুপি।

এদিকে রাজনীতিতেও সক্রিয় বিজয়। নিজের গড়া দল তামিলাগা ভেটরি কাজাগমের প্রথম জনসভায় ইতোমধ্যে তিন লাখ মানুষের উপস্থিতি নজর কেড়েছে। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন সেখানেই তার মূল প্রস্তুতি।

রুপালি পর্দা থেকে রাজনীতির ময়দান ভক্তদের ভালোবাসা সঙ্গী করেই নতুন অধ্যায়ে পা রাখছেন থালাপাতি বিজয়।

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬