টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। শনিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। ফলে আজ রোববারও একই দামে স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ও দেশীয় বাজারের পরিস্থিতি বিবেচনায় তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণে ভরিতে ৯৩৩ টাকা যোগ হয়েছে। ফলে এ মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই।









