সোমবার । জুন ২২, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সারাদেশ
  • র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

Image

পটুয়াখালীতে বাস ও র‍্যাবের গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কটি প্রায় ঘণ্টাব্যাপী বন্ধ ছিল। নিহতরা হলেন- র‍্যাবের গাড়িচালক সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আলীম (৩৩), বাসের যাত্রী আফরোজা (৩৫) ও পিয়াম (২) নামের এক শিশু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি পরিবহন নামের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসছিল। আর র‍্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। এ সময় ফতুল্লা এলাকায় পৌঁছালে বাস এবং মিনিবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন। আর র‍্যাবের গাড়িচালক আবদুল আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টমেন্টে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Releated Posts

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। নদীতে পানি বাড়ায় গত বছরের তৈরি বাঁশের পাইলিং…

জুন ২১, ২০২৬
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০…

জুন ২১, ২০২৬
বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ-লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

জুন ২১, ২০২৬
দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ…

জুন ২১, ২০২৬
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

 ✒️কাজী সোহাগ সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ…

জুন ২১, ২০২৬
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

ধারাবাহিক বৃষ্টি আর উজানের ঢলে হুহু করে বাড়ছে তিস্তা নদীর পানি। অব্যাহতভাবে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে…

জুন ২১, ২০২৬
তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান

তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান

মেক্সিকোর মোন্টেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান। ম্যাচের শুরু…

জুন ২১, ২০২৬
সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডে নতুন করে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ রোববার শুরু হতে যাওয়া আলোচনায়…

জুন ২১, ২০২৬
সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস

সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস

কোডি গাকপো এবং ব্রায়ান ব্রবের জোড়া গোলে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয় নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। হিউস্টনে অনুষ্ঠিত…

জুন ২১, ২০২৬