শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

Image

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার (সেভেরিজেস রিক্সব্যাঙ্ক পুরস্কার) ঘোষণা করেছে। প্রযুক্তির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গবেষণার স্বীকৃতিস্বরূপ মার্কিন-ইসরায়েলি অর্থনীতিবিদ জোয়েল মকির, ফ্রান্সের ফিলিপ আজিওঁ এবং কানাডার পিটার হুইটের নাম এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে।

জুরি বোর্ড জানায়, মকির পুরস্কারের অর্ধেক পেয়েছেন ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত চিহ্নিত করার’ জন্য, আর বাকি অর্ধেক ভাগ করে নিয়েছেন আজিওঁ ও হুইট ‘সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব উপস্থাপনের’ জন্য।

জোয়েল মকির ঐতিহাসিক উৎস ব্যবহার করে অনুসন্ধান করেছেন, কীভাবে টেকসই প্রবৃদ্ধি ‘স্বাভাবিক অবস্থা’তে পরিণত হয়েছে। তিনি দেখিয়েছেন, একের পর এক উদ্ভাবন যদি স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় চলতে থাকে, তবে শুধু ‘কিছু কাজ করছে’ জানা যথেষ্ট নয়—বরং ‘কেন কাজ করছে’ তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও থাকা জরুরি। শিল্পবিপ্লবের আগে এই ব্যাখ্যাগত জ্ঞান প্রায়ই অনুপস্থিত থাকত, যা নতুন আবিষ্কার ও উদ্ভাবনের ওপর ভিত্তি গড়ে তোলা কঠিন করে তুলেছিল। মকির আরো গুরুত্ব দিয়েছেন এমন একটি সমাজের প্রয়োজনীয়তার ওপর, যা নতুন ধারণার প্রতি উন্মুক্ত ও পরিবর্তনকে গ্রহণযোগ্য করে তোলে। ফিলিপ আজিওঁ ও পিটার হুইটও টেকসই প্রবৃদ্ধির পেছনের প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করেছেন।

১৯৯২ সালের এক গবেষণাপত্রে তারা ‘সৃজনশীল ধ্বংস’ (ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন) নামে পরিচিত একটি ধারণার গাণিতিক মডেল তৈরি করেন—যেখানে দেখা যায়, কোনো নতুন ও উন্নত পণ্য বাজারে এলে পুরনো পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই উদ্ভাবনটি একদিকে সৃজনশীল, কারণ এটি নতুন কিছু উপস্থাপন করে, আবার ধ্বংসাত্মকও, কারণ পুরনো প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে পারে না।

বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই তিন অর্থনীতিবিদ দেখিয়েছেন, কীভাবে সৃজনশীল ধ্বংস নতুন সংঘাত তৈরি করে, যা গঠনমূলকভাবে মোকাবিলা করা জরুরি—অন্যথায়, বড় কোম্পানি ও প্রভাবশালী গোষ্ঠীগুলো নিজেদের স্বার্থ রক্ষায় উদ্ভাবনকে বাধাগ্রস্ত করতে পারে। অর্থনীতিতে নোবেল কমিটির চেয়ার জন হ্যাসলার বলেন, ‘এই পুরস্কারজয়ীদের কাজ প্রমাণ করে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো স্বয়ংক্রিয় বিষয় নয়। আমাদের সৃজনশীল ধ্বংসের অন্তর্নিহিত প্রক্রিয়াগুলো রক্ষা করতে হবে—না হলে আমরা আবার স্থবিরতায় ফিরে যাব।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬