রবিবার । সেপ্টেম্বর ২০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • সকালে হাঁটা না বিকেলে, দ্রুত মেদ ঝরাতে কোনটি বেশি কার্যকরী?

সকালে হাঁটা না বিকেলে, দ্রুত মেদ ঝরাতে কোনটি বেশি কার্যকরী?

Image

ওজন বেশি থাকা বা ওবেসিটি বহু অসুখের কারণ। আরও নির্দিষ্ট করে বললে, ওজন বেশি থাকার সমস্যাকেই এখন রোগ হিসেবে গণ্য করা হয়। তাই ওজন কমাতে হবে দ্রুতগতিতে। তবে খুব কঠিন কোনো ব্যায়াম নয়, বরং হেঁটেই কমাতে পারেন ওজন।

জন বেশি থাকার মানে শরীরে অত্যধিক মেদ। আর শরীরে মেদ বাড়লেই একাধিক অসুখ পিছু নেয়। আসলে অতিরিক্ত ফ্যাট মেটাবলিজমের হারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণেই মূলত বিপাকীয় নানা অসুখ হয়।

বিশেষজ্ঞদের কথায়, ওজন বেশি থাকা ব্যক্তিদের ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্টেরল, হার্টের অসুখ, স্ট্রোক ইত্যাদির আশঙ্কা থাকে কয়েক গুণ বেশি। এ ছাড়া নির্দিষ্ট কিছু ধরনের ক্যানসারও হওয়ার আশঙ্কা থাকে।

চিকিৎসকদের একাংশ বলছেন, সকালে হাঁটার রয়েছে বাড়তি কিছু সুফল। ভোরের নির্মল বাতাসে হাঁটলে ফুসফুস পরিষ্কার থাকে, হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। সেইসঙ্গে হৃৎস্পন্দনের হারও থাকে স্বাভাবিক।

সকালে হাঁটা না বিকেলে

তাদের দাবি, সকালে হাঁটাহাঁটি করলে হজমশক্তি উন্নত হয়। ফলে গ্যাস, অম্বল বা হজমজনিত অস্বস্তি দূর হয়। আর হজম ঠিক থাকলে ওজনও নিয়ন্ত্রণে আসে। তা ছাড়া দিনের শুরুতে হাঁটলে শরীর ও মন দুই-ই সতেজ থাকে, কাজের উদ্যম বাড়ে। এমনকি অনিদ্রায় ভুগলেও সকালের দিকে হাঁটাহাঁটি উপকারী হতে পারে।

এখন প্রশ্ন হলো ওজন কমাবেন কীভাবে?

উত্তর: এই কার্যসিদ্ধির অনেকগুলো পথ রয়েছে। তবে সবথেকে সহজ পথ হলো হাঁটা। এ ক্ষেত্রে দিনে কিছুটা সময় হাঁটলেই ওজন কমবে।

হাঁটা বলতে আমরা যা বুঝি, সেই হেলেদুলে চলায় তেমন লাভ হয় না। বরং ওজন কমাতে হাঁটতে হয় কিছুটা জোরে। এ ক্ষেত্রে শ্বাস ফেলে, ঘাম ঝরে। এই উপায়ে হাঁটলেই কমবে ওজন। হাঁটার এই নির্দিষ্ট ধরনকে বলে ব্রিস্ক ওয়াকিং।

​উঁচু রাস্তায় হাঁটতে পারেন​

​মেডিকেল নিউজ টুডে জানাচ্ছে, দ্রুত ওজন কমাতে চাইলে একটু উঁচু রাস্তায় হাঁটতে পারেন। এতে দ্রুত ক্যালরি ঝরবে। এ ক্ষেত্রে সিঁড়ি চড়তে পারেন বা কোনো ব্রিজে উঠতে পারেন। দেখা গিয়েছে, এমন কৌশল মেনে চললে ওজন কমার হার বৃদ্ধি পায়। তবে হাঁটুতে ব্যথা থাকলে সিঁড়ি ওঠানামা করার প্রয়োজন নেই। এতে হাঁটুর ক্ষয় হয়। বরং খাড়া রাস্তায় চলার চেষ্টা করুন। আশা করছি সমস্যা হবে না।

হাঁটতে হাঁটতে রেজিস্টেন্স ট্রেনিং​

হাঁটলেই ওজন কমে। তবে ওজন খুব বেশি হলে শুধু হেঁটে তা কমাতে অনেকটা সময় লেগে যায়। সে ক্ষেত্রে হাঁটার পাশাপাশি রেজিস্টেন্স ট্রেনিং করতে পারেন। ধরুন সকালে হাঁটতে বেরোলেন। তারপর হাঁটার মাঝেই পার্কের কোথাও একটু দাঁড়িয়ে রেজিস্টেন্স ট্রেনিং করুন। এ ক্ষেত্রে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অনায়াসে করতে পারেন। চেষ্টা করুন স্কোয়াট, পুশআপ, ট্রাইসেপ ডিপস, বার পিজ, লাউঞ্জ করার। এসব ব্যায়ামেই ওজন কমে, পেশির শক্তিও বৃদ্ধি পায়।

দিনে ৩০ মিনিট হাঁটা​

ওজন কমাতে চাইলে দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই চলে। সে ক্ষেত্রে একবারে সময় বের করতে না পারলেও চলবে। সকালে ১৫ মিনিট, বিকেলে ১৫ মিনিট–এভাবেও হাঁটতে পারেন। এই উপায়ে সপ্তাহে ৭ দিন হাঁটলেই উপকার মিলবে। তবে সপ্তাহে ৫ দিনের কম হাঁটা যাবে না।

চিকিৎসাবিজ্ঞান জানাচ্ছে, সপ্তাহে ১৫০ মিনিট হাঁটা হলো মাস্ট। এই সময়টুকু চলতে পারলেই মিলবে উপকার।

​ডায়েটে নজর দিন​

শুধু হেঁটে লাভ হবে না। বরং আপনাকে ডায়েটে মন দিতে হবে। খাওয়া যাবে না ঘি, তেল, মাখন, বাইরের ফাস্ট ফুড ইত্যাদি। খেতে পারেন ঘরে তৈরি করা খাবার। প্লেটে থাকুক শাকসবজি, ফল। এই খাবারে থাকা ফাইবার শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এমনকি ওজনও কমায়। তাই হাঁটার পাশাপাশি ডায়েটে বদল আনুন।

Releated Posts

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার ঘটনা…

সেপ্টেম্বর ২০, ২০২৬
২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জা‌তিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর…

সেপ্টেম্বর ২০, ২০২৬
অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

অপ্রতিমকে কীভাবে হত্যা করা হয়, পুরো ঘটনার বর্ণনা দিলো পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে…

সেপ্টেম্বর ২০, ২০২৬
ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

ট্রান্সজেন্ডার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রিপাবলিকানরা

রিপাবলিকানদের জনপ্রিয়তা কমেছে, গাজা যুদ্ধ নিয়ে পরিস্থিতি ভালো নয় এবং চাপের মুখে রয়েছে মার্কিন অর্থনীতি।  এর মধ্যেও নির্বাচনী…

সেপ্টেম্বর ২০, ২০২৬
সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

সরকার স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে বিশেষ গুরুত্ব দিচ্ছে : জনপ্রশাসন উপদেষ্টা

 বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার…

সেপ্টেম্বর ২০, ২০২৬
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম…

সেপ্টেম্বর ২০, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬