মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জব সার্চ
  • সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১০ হাজার ২১৯, প্রথম ধাপে ৬ বিভাগে

সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১০ হাজার ২১৯, প্রথম ধাপে ৬ বিভাগে

Image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি আজ বুধবার (৫ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন করে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষায় বড় পরিসরে জনবল নিয়োগপ্রক্রিয়া।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) দেশের জাতীয় পত্রিকাগুলোতে ১০ হাজার ২১৯ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

এর আগে চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিন দিন পর ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। এ কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও রয়েছেন এই কমিটিতে।

তবে সংশোধিত বিধিমালায় কিছু ত্রুটি থাকার কারণে বিজ্ঞপ্তি প্রকাশ বিলম্বিত হয়। পরবর্তী সময়ে ত্রুটি সংশোধন করে ২ নভেম্বর নতুনভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নতুন বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বিধিমালায় আরও বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গত ২৮ অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সারা দেশে বর্তমানে প্রায় ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক নিয়োগ বিধিমালা জারির পর আমরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করব। নভেম্বরেই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যে নিয়োগ কার্যক্রম শুরু হবে।’

Releated Posts

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে…

মার্চ ৯, ২০২৬
ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইলি হামলায় লেবাননে ৭ দিনে ৮৩ শিশু নিহত: ইউনিসেফ

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ায় গত ২ মার্চ থেকে লেবাননে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪…

মার্চ ৯, ২০২৬
তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট…

মার্চ ৯, ২০২৬
ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।  তিনি বলেন,…

মার্চ ৯, ২০২৬
আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

আরও ১০টি আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন পান্ডিয়া

ভারতের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেটে আরও শীর্ষে উঠার লক্ষ্য ব্যক্ত করেছেন। টানা বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা…

মার্চ ৯, ২০২৬
রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজান মাসের পরপরই সরকার সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সন্ত্রাস দমনে…

মার্চ ৯, ২০২৬
মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প: ফক্স নিউজ

মোজতবা খামেনির নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প: ফক্স নিউজ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’। ট্রাম্পের বরাত দিয়ে মার্কিন…

মার্চ ৯, ২০২৬
মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা

মোজতবা খামেনির প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর আনুগত্য ঘোষণা

নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করেছে ইরান। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয়…

মার্চ ৯, ২০২৬
‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে কাতারে গ্রেফতার ৩১৩

‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে কাতারে গ্রেফতার ৩১৩

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩১৩ জনকে গ্রেফতার করেছে কাতার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অননুমোদিত ভিডিও ধারণ ও প্রচার,…

মার্চ ৯, ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১০ হাজার ২১৯, প্রথম ধাপে ৬ বিভাগে - crd.news