শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • পর্যটন
  • সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

Image

সূর্যোদয় সূর্যঅস্তের লীলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে। হালকা হিমেল বাতাস, সমুদ্রের ছোট ছোট ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। এমন দৃশ্য উপভোগ করছে আগত পর্যটকরা। আবার কেউ ছবি তুলছেন, কেউ ছাতার নিচে বসে প্রকৃতি দেখছেন। এ ছাড়া কেউ ঘোড়ার পিঠে চড়ে পুরো সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন।

পর্যটন সংশ্লিষ্টরা জানান, ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চড়ে এখন পর্যটকদের সরব উপস্থিতি। পর্যটন মৌসুমের প্রথমদিকে পর্যটকদের আগমনে ব্যবসায়ীদের বেচাবিক্রিও বেড়ে গেছে। কুয়াকাটার শুটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পটে এখন পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো।

এদিকে নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

পর্যটক আরিফ হাসান বলেন, ‘সাপ্তাহিক ছুটি পেয়ে বন্ধুদের সাথে নিয়ে কুয়াকাটা এসে পর্যটন স্পটগুলো ঘুরে দেখলাম। খুব ভালোই লেগেছে।’

অপর এক পর্যটক মাসুদ জানান, শুনেছি সমুদ্রের মাঝখানে জেগে ওঠা দ্বীপটিতে অসংখ্য অতিথি পাখি ও লাল কাঁকড়া অবাদ বিচরণ রয়েছে। আশা করি ওই দ্বীপটিতে আগামীকাল ঘুরতে যাব।

কুয়াকাটা সৈকতে ক্ষুদ্র ব্যবসায়ী রাসেল খলিফা জানান,পর্যটক থাকলে আমাদের বেচাকেনা ও ভালো থাকে। শুক্রবার সাপ্তাহিক ছুটিতে সৈকতে অনেক পর্যটকদের আগমন ঘটেছে।

কুয়াকাটা গ্রীন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজু বলেন, পর্যটন মৌসুমের প্রথমদিকেই আশা অনুরূপ পর্যটক আসতে শুরু করেছে। আমরাও নানাভাবে পর্যটকদের সেবা প্রদান করছি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ মাঠে কাজ করছে। এছাড়া পর্যটকরা যাতে কোন সমস্যা না পরে সেজন্য মহিপুর থানা পুলিশ ও কুয়াকাটা নৌ পুলিশ পর্যটন স্পটগুলোতে টহল দিচ্ছে।

Releated Posts

যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে…

সেপ্টেম্বর ১২, ২০২৬
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪, মামলা ৪৩

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪, মামলা ৪৩

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৩ টি মামলা…

সেপ্টেম্বর ১২, ২০২৬
চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

চাঁদপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার  ১ নারী যাত্রী নিহত হয়েছেন। অটোরিকশার চালকসহ আরও ৪…

সেপ্টেম্বর ১২, ২০২৬
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত, আহত ৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত, আহত ৪

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায়…

সেপ্টেম্বর ১২, ২০২৬
যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাছ ব্যাবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনতাইয়ের…

আগস্ট ২৪, ২০২৬
১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (IHG)

১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (IHG)

দেশের পর্যটন শিল্পের অন্যতম বৃহৎ আয়োজন ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF Dhaka) ২০২৬ উপলক্ষে হসপিটালিটি পার্টনার হিসেবে ক্রাউন…

আগস্ট ২৩, ২০২৬
সরকারের ১৮০ দিনে বৃক্ষরোপণ, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনায় লক্ষ্যমাত্রা পূরণ

সরকারের ১৮০ দিনে বৃক্ষরোপণ, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনায় লক্ষ্যমাত্রা পূরণ

✒️তাপসী রাবেয়া আঁখি বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ অভিপ্রায়ে যে অভিযাত্রা শুরু করেছে, সেখানে স্থানীয় সরকারকে ‘গণতন্ত্র ও…

আগস্ট ২০, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজ সকাল ১০ টায় পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা…

আগস্ট ১২, ২০২৬