মঙ্গলবার । নভেম্বর ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

নিজের জন্য সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে

Image

ভালো গন্ধ শুধু অন্যকে আকর্ষণ করে না, নিজের আত্মবিশ্বাসও বাড়ায়। তাই অনেকেই প্রতিদিন পারফিউম ব্যবহার করেন। কিন্তু বাজারে এত রকম ব্র্যান্ড আর সুবাসের ভিড়ে নিজের জন্য একদম পারফেক্ট পারফিউমটা বেছে নেওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। একজন অভিজ্ঞ পারফিউমার ক্যাটেরিনা কাতালানি জানিয়েছেন, কীভাবে আপনি আপনার ব্যক্তিত্ব আর পছন্দ অনুযায়ী সঠিক পারফিউম বেছে নিতে পারেন। চলুন জেনে নিই তার কিছু সহজ ও কার্যকর পরামর্শ।

পারফিউম কেন বেছে নেওয়া জরুরি?

প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা, আর সেই অনুযায়ী সবার গন্ধ, পছন্দও ভিন্ন। কেউ হয়তো হালকা ফুলের ঘ্রাণ পছন্দ করেন, কেউ আবার মসলাদার বা কাঠের সুবাসে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ক্যাটেরিনা বলেন, পারফিউম শুধু গন্ধই নয়, এটা আপনার মেজাজ, স্টাইল আর আত্মপরিচয়ের একটা অংশ। এমনকি কোনো কোনো সুবাস আমাদের প্রিয় স্মৃতি বা আবেগের সঙ্গেও জড়িয়ে থাকে। তাই পারফিউম নির্বাচনকে হালকা করে দেখার সুযোগ নেই।

সঠিক পারফিউম বাছাই করবেন কীভাবে?

ত্বকে ব্যবহার করে পরীক্ষা করুন

দোকানে গিয়ে পারফিউমের বোতলের মুখ থেকে শুঁকে অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এটা একদম ভুল পদ্ধতি।

পারফিউম আসলে আপনার ত্বকের সঙ্গে মিশে কেমন ঘ্রাণ ছড়ায়, সেটা বোঝা জরুরি। কারণ একেকজনের ত্বকের সঙ্গে পারফিউমের রসায়ন ভিন্ন হতে পারে।

পরামর্শ : হাতের কব্জিতে একটু স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ঘ্রাণটা কেমন লাগে বুঝে সিদ্ধান্ত নিন।

একটি নয়, কয়েকটি ঘ্রাণ ট্রাই করুন

ক্যাটেরিনা বলেন, একটা পারফিউমে আটকে না থেকে ভিন্ন ভিন্ন ঘ্রাণও ব্যবহার করা উচিত। কারণ একেক দিন একেক মুড, একেক পরিবেশ—একেক সুবাস আপনার আলাদা দিক ফুটিয়ে তুলতে পারে।

আপনার ব্যক্তিত্বের সঙ্গে যায় কি না ভাবুন

পারফিউম শুধু ঘ্রাণ নয়, এটা আপনার একটি ‘স্টেটমেন্ট’। আপনি যদি শান্ত স্বভাবের হন, তবে হালকা, ফুলেল সুবাস আপনার জন্য মানানসই। আবার যদি আপনি প্রাণবন্ত ও সাহসী হন, তবে একটু গাঢ় বা মসলাদার ঘ্রাণ মানাবে ভালো।

চুলের জন্য আলাদা পারফিউম

অনেকেই এখন চুলে পারফিউম ব্যবহার করেন। তবে সেটা কেনার সময়ও ঘ্রাণটা যাচাই করে নিন। কারণ চুলে দেওয়া পারফিউমের ঘ্রাণও আপনার আশপাশের মানুষদের কাছে পৌঁছায়।

পারফিউম কেনার আগে যেগুলো খেয়াল রাখবেন

– এসেনসিয়াল অয়েল বেশি থাকলে ঘ্রাণ থাকবে দীর্ঘসময়

– অ্যালকোহল বেশি থাকলে দাম কম হলেও সুবাস তাড়াতাড়ি উড়ে যায়

– উপাদানগুলো দেখে নিন—আপনার ত্বকে বা নাকে অ্যালার্জি হয় কি না বুঝে নিন

– ব্র্যান্ডেড পারফিউম কিনতে চাইলে টেস্টার ব্যবহার করে আগে যাচাই করে নিন

পারফিউম বেছে নেওয়া মানে শুধু ভালো ঘ্রাণ খোঁজা নয়, এটা নিজের একটা ছাপ রেখে যাওয়ার মতো বিষয়। তাই সময় নিয়ে, নিজের পছন্দ ও ব্যক্তিত্ব বুঝে তবেই সিদ্ধান্ত নিন। তাহলে পারফিউম শুধু শরীরে নয়, আপনার আত্মবিশ্বাসেও একটা সুন্দর সুবাস ছড়িয়ে দেবে।

Releated Posts

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

✒️বাসস বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে…

নভেম্বর ৩, ২০২৬
৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মুম্বাইয়ে নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সোমবার (২ নভেম্বর)…

নভেম্বর ৩, ২০২৬
‘পোশাকশিল্পে অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা’

‘পোশাকশিল্পে অস্থিরতা, উদ্বিগ্ন উদ্যোক্তারা’

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সড়ক অবরোধে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের তৈরি…

নভেম্বর ৩, ২০২৬
উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বাতিল হওয়া ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ নথি ফিফা কাউন্সিলের সদস্যদের দেখার সুযোগ…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

নভেম্বর ৩, ২০২৬
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা সরকারের: প্রধানমন্ত্রী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির…

নভেম্বর ৩, ২০২৬
ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

ভোমরা সীমান্তে স্বর্ণের পেস্টসহ এক ভারতীয় নাগরিক আটক

জেলার ভোমরা সীমান্ত দিয়ে পায়ুপথে অবৈধভাবে ১ কোটি ৫৫লক্ষ টাকা মূল্যের ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের…

নভেম্বর ৩, ২০২৬
ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, যুদ্ধ এড়ানোর চেষ্টা

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আট মাস ধরে চলা সংঘাতের পুনরাবৃত্তি এড়াতে সোমবার…

নভেম্বর ৩, ২০২৬