শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • পিআর ও ম্যানেজার ছাড়াই বলিউডে ফিরছেন ইমরান খান

পিআর ও ম্যানেজার ছাড়াই বলিউডে ফিরছেন ইমরান খান

Image

দীর্ঘ বিরতির পর ‘আধুরে হাম আধুরে তুম’ ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন অভিনেতা ইমরান খান। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন ভূমি পেডনেকর ও গুরফতেহ পিরজ়াদা। তবে কামব্যাকের পথে প্রচলিত বলিউড রীতির বাইরে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান। পিআর কিংবা ম্যানেজার—কাউকেই সঙ্গে রাখছেন না তিনি।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় ইমরান বলেন, অতীতে পিআর ও ম্যানেজারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তবে এবার তিনি নিজের মতো করে কাজ করতে চান। তাঁর মতে, অনেক ক্ষেত্রেই ম্যানেজাররা পারিশ্রমিকের একটি অংশ নেওয়ার বিনিময়ে এমন কাজের দিকে ঠেলে দেন, যা অভিনেতা আদৌ করতে চান না। আবার পিআর টিমের তৈরি করা এনগেজমেন্ট ও স্ট্র্যাটেজির পেছনে সারা দিন সময় দিতে হয়, যা তিনি আর চান না।

ইমরানের ভাষায়, “এখন সব কিছুই পিআর স্টান্ট হয়ে গেছে। দর্শকরাও আর সহজে অবাক হন না। আমি চাই না, কেউ আমার জন্য কাজ খুঁজে আনুক। নিজের ছন্দে, নিজের মতো করে কাজ করতে চাই।”

ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইমরান জানান, ‘আধুরে হাম আধুরে তুম’ মূলত একটি ক্যারেক্টার-নির্ভর গল্প। জীবনের বর্তমান পর্যায়ের সঙ্গে এই গল্পের মিল খুঁজে পেয়েছেন তিনি। “আমি এখন ৪০ বছরের একজন বিবাহবিচ্ছিন্ন মানুষ, আমার সন্তান রয়েছে। ছবির চরিত্রেও এমন অনেক দিক আছে, যা আমাকে ব্যক্তিগতভাবে আকৃষ্ট করেছে,”—বলেন তিনি।

এর আগে সম্প্রতি ইমরান খান বিতর্কে জড়ান পরিচালক বিশাল ভরদ্বাজকে নিয়ে করা এক মন্তব্যে। তিনি দাবি করেন, ‘মাটরু কি বিজলি কা মান্ডোলা’ ছবিতে তাঁকে নেওয়া হয়েছিল মূলত বাজেট বাড়ানোর উদ্দেশ্যে, এবং পরিচালক নিজেও ছবিটি নিয়ে খুব আগ্রহী ছিলেন না। এই মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হলে ইমরান স্পষ্ট করেন, সত্য কথা বলার জন্য তিনি অনুতপ্ত নন।

এ বিষয়ে তাঁর বক্তব্য, “আমি এমন কিছু বলি না, যেটা পরে গিয়ে অস্বীকার করতে হবে। সত্যি কথা বললে কেউ কী ভাববে—এই ভয়ে চুপ থাকার মানে দেখি না। এখন সবাই গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য নির্দিষ্ট স্ক্রিপ্ট মেনে চলে। আমি কাউকে আঘাত করতে চাইনি। নিজের অভিজ্ঞতা থেকেই কথা বলেছি।”

ইমরান আরও বলেন, বয়সের সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে। “২৫ বছর বয়সে অনেক কথাই বলা হয়নি, অনেক কিছু মেনে নিতে পারিনি। তখন স্পাইস গার্লস বা ব্যাকস্ট্রিট বয়েজ শুনে সময় কাটানো সহজ ছিল। কিন্তু ৪০ বছরে এসে সেটা আর সম্ভব নয়,”—যোগ করেন তিনি।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬