শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • অ্যাভাটারের চতুর্থ পর্বে থাকছেন মিশেল ইয়ো

অ্যাভাটারের চতুর্থ পর্বে থাকছেন মিশেল ইয়ো

Image

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জেমস ফ্রান্সিস ক্যামেরনের সময়টা বেশ ভালো যাচ্ছে। সম্প্রীতি মুুক্তি পাওয়া তার নতুন ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ রেকর্ড ব্যবসা করেছে। 

দর্শকদের ব্যাপক আগ্রহের মুখে সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োকে দেখা যাবে। সম্প্রতি তাইওয়ানের সংবাদমাধ্যম টিভিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেমস ক্যামেরন বলেন, আমরা অ্যাভাটার ৪ বানাতে পারি, তাহলে মিশেল অবশ্যই সেই সিনেমায় মিশেল ইয়ো থাকবেন।  তবে একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন, অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তৃতীয় পর্বের সাফল্যের ওপর।

জেমস ক্যামেরন আরও বলেন, ‘এই মুহূর্তে সিনেমা ইন্ডাস্ট্রি একটু চাপের মধ্যে আছে। অ্যাভাটার ৩ বানাতে প্রচুর খরচ হয়েছে। আমাদের তাই বক্স অফিসে বেশ ভালো ফল করতে হবে, তাহলেই পরের পর্বগুলো তৈরি করা সম্ভব।’

অ্যাভাটারের গল্প শেষ হওয়ার কথা মোট পাঁচটি কিস্তিতে। এরই মধ্যে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। প্রতিটি বিলিয়ন ডলার আয়ের মাইলফলক পেরোতে পেরেছে। তবে গত ১৯ ডিসেম্বর অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তির আগে এবং কয়েক দিন পর পর্যন্তও শঙ্কা ছিল, এটি আদৌ বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না। দ্বিধায় ছিলেন জেমস ক্যামেরন নিজেও; যে কারণে পরের দুটি পর্বের নির্মাণ নিয়ে বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ পেয়েছে তাঁর বক্তব্যে।

তবে সেই আশঙ্কা কিছুটা হলেও দূরে হতে চলেছে। কারণ, এরই মধ্যে অ্যাভাটার ৩ বিশ্বজুড়ে প্রায় দেড় বিলিয়ন ডলার ব্যবসা করেছে। এই সাফল্য অব্যাহত থাকলে অ্যাভাটারের পরের পর্ব তৈরি হতে আর কোনো বাধা থাকবে না।

সব ঠিকঠাক থাকলে অ্যাভাটার ৪-এ মিশেল ইয়োকে দেখা যাবে পাকটুয়েলাট নামের এক চরিত্রে। যেটি নাভি জাতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে হাজির হবে।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬