শনিবার । এপ্রিল ১৮, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • সর্বশেষ
  • ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর

Image

রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পিংকি খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। দুই সন্তানের সামনেই গলায় ওড়নার ফাঁস লেগে প্রাণ হারান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, পিংকি খাতুন স্বামী ও দুই সন্তানসহ নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন। শুক্রবার তিনি সন্তানদের নিয়ে রাজধানীর গেন্ডারিয়ায় ভাইয়ের বাসায় দাওয়াতে গিয়েছিলেন। রাত ৯টার দিকে গেন্ডারিয়া থেকে ব্যাটারিচালিত রিকশায় করে ফতুল্লার উদ্দেশে রওনা হন তারা। রিকশাটি পোস্তগোলা ব্রিজের নিচে পৌঁছালে অসাবধানতাবশত চাকার সঙ্গে পিংকির ওড়না পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই তার গলায় ফাঁস লেগে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন।

নিহতের ভাই জাহিদ জানান, খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে রিকশায় থাকা তার দুই শিশু সন্তান অলৌকিকভাবে সুস্থ আছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।”

Releated Posts

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা : নৌ পরিবহনমন্ত্রী

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা : নৌ পরিবহনমন্ত্রী

বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা বিশ্বজয় করতে প্রস্তুত জানিয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম…

এপ্রিল ১৮, ২০২৬
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর। তিনি বলেছেন, ‘বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত…

এপ্রিল ১৮, ২০২৬
মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ইরান। বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার কয়েক…

এপ্রিল ১৮, ২০২৬
জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

✒️বাসস ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্বে ঘোষিত সীমিত ওভারের সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)|…

এপ্রিল ১৮, ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর…

এপ্রিল ১৮, ২০২৬
প্রথম হজ ফ্লাইটে সৌদি আরবে ৪১৯ জন

প্রথম হজ ফ্লাইটে সৌদি আরবে ৪১৯ জন

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি ৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা…

এপ্রিল ১৮, ২০২৬
আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার। তিনি বলেন, ‘আশা করি,…

এপ্রিল ১৮, ২০২৬
মার্কিন অবরোধ অব্যাহত থাকলে আবার হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

মার্কিন অবরোধ অব্যাহত থাকলে আবার হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

✒️বাসস যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। শনিবার…

এপ্রিল ১৮, ২০২৬
সফল হজ পালনে পূর্বপ্রস্তুতি জরুরি

সফল হজ পালনে পূর্বপ্রস্তুতি জরুরি

✒️ শায়খ আহমাদুল্লাহ হজ মুমিন জীবনের পরম আকাক্সিক্ষত ইবাদত এবং এটি ইসলামের মৌলিক পাঁচটি মূল স্তম্ভের একটি। মহান আল্লাহর…

এপ্রিল ১৮, ২০২৬
ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর - crd.news