বুধবার । নভেম্বর ৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • আন্তর্জাতিক
  • ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোয় মসজিদে বন্দুক হামলা, ২ হামলাকারীসহ নিহত ৫

ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোয় মসজিদে বন্দুক হামলা, ২ হামলাকারীসহ নিহত ৫

Image

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় শহর সান ডিয়েগোর একটি মসজিদ কমপ্লেক্সে সোমবার বন্দুক হামলায় দুই সন্দেহভাজন হামলাকারী কিশোরসহ মোট পাঁচ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী দুই কিশোরকে একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সান ডিয়েগোর সুবিশাল ইসলামিক সেন্টারের বাইরে জরুরি সেবা দলের সদস্যরা প্রথমে নিহতদের খুঁজে পান। পরে ১৮ ও ১৭ বছর বয়সী দুই হামলাকারীকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আত্মহত্যা করেছে।

হেলিকপ্টার থেকে ধারণ করা টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের বাইরে সশস্ত্র পুলিশ ও জরুরি বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সেখানে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা এটিকে একটি বিদ্বেষমূলক অপরাধ হিসেবে গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এর সাথে অবশ্যই বিদ্বেষমূলক বক্তব্য জড়িত ছিল বলে মনে হচ্ছে।’

ইসলামিক সেন্টারটি তার ওয়েবসাইটে নিজেদেরকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সান ডিয়েগো কাউন্টির বড় মসজিদ হিসেবে পরিচয় দিয়ে আসছে।

ঘটনার পর কিছু সময়ের জন্য আশপাশের এলাকায় লকডাউন জারি করা হয় এবং বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়। 

পুলিশ পরে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং আর কোনো হুমকি নেই।
 
ওয়াল বলেন, ‘আমরা ইসলামিক সেন্টারে একজন সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির খবর পাই। মাত্র চার মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে মসজিদের সামনে তিন জনকে মৃত অবস্থায় দেখা যায়।

তিনি আরও জানান, পুলিশ দ্রুত মসজিদ ও পাশের স্কুলে সক্রিয় বন্দুকধারী পরিস্থিতি মোকাবিলায় অভিযান শুরু করে। এ সময় কাছাকাছি এলাকায় আরও গুলির খবর আসে। সেখানে একজন ল্যান্ডস্কেপ বা বাগান পরিচর্যাকর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হলেও তিনি গুলিবিদ্ধ হননি।

Releated Posts

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে

আগামী পয়লা ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের…

নভেম্বর ৪, ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৭ নভেম্বর…

নভেম্বর ৪, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের…

নভেম্বর ৪, ২০২৬
এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি 

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি 

✒️হাবিবুর রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ সম্পত্তি বিক্রি, উত্তরাধিকার দাবি ও অন্যান্য ক্ষেত্রে…

নভেম্বর ৪, ২০২৬
হকারমুক্ত ফুটপাতে ফিরেছে স্বস্তি, সবুজের আবহে বদলাচ্ছে রাজধানী

হকারমুক্ত ফুটপাতে ফিরেছে স্বস্তি, সবুজের আবহে বদলাচ্ছে রাজধানী

✒️মো. সাজ্জাদ হোসেন রাজধানীর ব্যস্ত সড়কগুলোর পাশে ফুটপাত একসময় ছিল হকারদের দখলে। কোথাও পসরা সাজিয়ে বসা দোকান, কোথাও…

নভেম্বর ৪, ২০২৬
সিপাহী-জনতার বিপ্লব-সংহতির মূলধারা 

সিপাহী-জনতার বিপ্লব-সংহতির মূলধারা 

স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনটি ছিলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর। সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস হিসেবে…

নভেম্বর ৪, ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন মাসে ৫ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা আদায়

✒️বাসস বাজারে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি…

নভেম্বর ৩, ২০২৬
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ; নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে…

নভেম্বর ৩, ২০২৬
৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ

৬১তম জন্মদিনে মুম্বাইয়ে নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সোমবার (২ নভেম্বর)…

নভেম্বর ৩, ২০২৬