বুধবার । জুন ৩, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

কোচ হিসেবে যাত্রা শুরু ইনিয়েস্তার

Image

ফুটবল বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার ও স্পেনের বিশ্বকাপজয়ী খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা এবার শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। খেলোয়াড়ি জীবন শেষ করার দুই বছরের মাথায় এবার কোচ হিসেবে যাত্রা শুরু করলেন। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব গালফ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি।

এর মধ্য দিয়ে শুরু হচ্ছে ইনিয়েস্তার কোচিং ক্যারিয়ারের প্রথম দায়িত্ব। ক্লাবের পক্ষ থেকে নিয়োগের ঘোষণা আসার পর ইনিয়েস্তা জানান, কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করার জন্য গালফ ইউনাইটেডকেই সবচেয়ে উপযুক্ত জায়গা বলে মনে হয়েছে তার।

ইনিয়েস্তা বলেন, ‘ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। এখন আমি কোচিংয়ের মাধ্যমে কিছু ফিরিয়ে দিতে চাই। প্রতিদিন তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই, যারা উন্নতি করতে চায় এবং বড় স্বপ্ন দেখে,।’  

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস ধৈর্য, স্পষ্ট ফুটবল দর্শন এবং খেলোয়াড়ের প্রতি আন্তরিক যত্ন নিয়ে প্রতিটি ফুটবলার তৈরি করতে হয় । গালফ ইউনাইটেডও একই দর্শনে বিশ্বাস করে, আর এ কারণেই আমি এখানে এসেছি।’

কোচিংয়ের পাশাপাশি নিজের প্রো লাইসেন্স অর্জনের লক্ষ্যও রয়েছে বলে জানান ৪২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।

২০১৯ সালে প্রতিষ্ঠিত গালফ ইউনাইটেড বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় স্তরের লিগে খেলে। ২০২৫-২৬ মৌসুমে দলটি লিগে দশম স্থানে শেষ করেছিল।

ইনিয়েস্তা ২০২৪ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান। তার আগে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। 

বার্সেলোনার অন্যতম খেলোয়াড় ইনিয়েস্তা জিতেছেন চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, নয়টি লা লিগা শিরোপা এবং বহু ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি। জাতীয় দলের হয়েও তার সাফল্য ঈর্ষণীয়।

স্পেনকে দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ ও ২০১০ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তার অতিরিক্ত সময়ের গোলই স্পেনকে এনে দেয় ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা।

Releated Posts

একা ঘরে মায়ের মরদেহে পচন, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

একা ঘরে মায়ের মরদেহে পচন, জানেনা সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছেলেরা

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে…

জুন ২, ২০২৬
হারিয়ে যাওয়া মানুষটি ৩৮ বছর পর দরজায় কড়া নাড়লেন 

হারিয়ে যাওয়া মানুষটি ৩৮ বছর পর দরজায় কড়া নাড়লেন 

একটি বাড়ি। একটি অপেক্ষা। একটি দীর্ঘশ্বাসে ভরা জীবন। ৩৮ বছর আগে যে মানুষটি অভিমান করে ঘর ছেড়েছিলেন, তাকে…

জুন ২, ২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি…

জুন ২, ২০২৬
জুনে তিন দফা তাপপ্রবাহের শঙ্কা, বৃষ্টিপাত কম হতে পারে

জুনে তিন দফা তাপপ্রবাহের শঙ্কা, বৃষ্টিপাত কম হতে পারে

চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। একই সঙ্গে মাসজুড়ে দুই-তিন দফা…

জুন ২, ২০২৬
কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম…

জুন ২, ২০২৬
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে…

জুন ২, ২০২৬
‘তুমি উন্মাদ, সবাই তোমাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে ট্রাম্প

‘তুমি উন্মাদ, সবাই তোমাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে ট্রাম্প

লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে…

জুন ২, ২০২৬
সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদিতে এখন পর্যন্ত ৩৭ বাংলাদেশি হাজির মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে…

মে ৩১, ২০২৬
নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী

নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : নৌ প্রতিমন্ত্রী

নৌপথের ভ্রমণকে ভরসাযোগ্য হিসেবে প্রতিষ্ঠা সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী  রাজিব আহসান। রবিবার দুপুরে চাঁদপুর লঞ্চ…

মে ৩১, ২০২৬