রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • খেলাধুলা
  • ১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

১০ জনের দল নিয়েও তুরস্ককে হারালো প্যারাগুয়ে

Image

চলমান বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় তুরস্ক-প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে, আর সেই একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় তুলে নেয় দলটি। 

রোমাঞ্চে ভরা লড়াইয়ে পুরো ম্যাচজুড়ে সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি তুরস্ক, ফলে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে তাদের। স্যান ফ্রান্সিসকোতে বাংলাদেশ সময় আজ শনিবার সকালে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই প্যারাগুয়ের হয়ে জালে বল পাঠান মাতিয়াস গালারসা। তার এই দ্রুত গোলেই চাপে পড়ে যায় তুরস্ক।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় প্যারাগুয়ের চেয়ে একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলার সুযোগ পেয়েও ম্যাচে ফিরতে পারেনি তুরস্ক। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। সুযোগ নষ্টের খেসারত দিয়ে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে। অন্যদিকে শুরুতে পাওয়া লিড ধরে রেখে দারুণভাবে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে প্যারাগুয়ে। রক্ষণভাগের দৃঢ়তা আর পরিকল্পিত খেলার মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জয় নিশ্চিত করে তারা।

ম্যাচের শুরুতেই গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন মাতিয়াস গালারজা। গোল হজমের পর ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক। প্রথমার্ধের শেষ দিকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মেলেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে বড় ধাক্কা খায় প্যারাগুয়ে। মিডফিল্ডার মিগুয়েল আলমিরন মুখ ঢেকে তুরস্কের মের্ত মুলদুরকে কিছু বলার পর ভিএআরের সহায়তায় ঘটনা পর্যালোচনা করেন রেফারি। পরে ফিফার নতুন নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। বিশ্বকাপে এই নিয়মে এটিই প্রথম লাল কার্ডের ঘটনা।

দ্বিতীয়ার্ধজুড়ে ১০ জনের প্যারাগুয়ের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় তুরস্ক। পুরো ম্যাচে ৩২টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হয় তারা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৩০টি শট নিয়েছিল তুরস্ক, কিন্তু সেবারও গোলের দেখা পায়নি। দুই ম্যাচ মিলিয়ে ৬২টি শট নিয়েও গোলশূন্য থাকা দলটি শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো।

সুত্রঃ বিডি-প্রতিদিন

Releated Posts

আরও কমলো স্বর্ণের দাম

আরও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা…

জুন ২০, ২০২৬
স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০…

জুন ২০, ২০২৬
কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের দেওয়া উপহার ‘এয়ার ফোর্স ওয়ান’ সংস্করণ বিমান উন্মোচন করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কাতারের উপহার হিসেবে পাওয়া এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ বিমান উন্মোচন করেন। তিনি…

জুন ২০, ২০২৬
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর, এই যুদ্ধবিরতি ঘোষণা করা…

জুন ২০, ২০২৬
হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

হাইতিকে বিদায় করে ব্রাজিলের প্রথম জয়

 ম্যাথেউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযানকে নতুন গতি দিয়েছে। একইসাথে শেষ ৩২’পর্বে…

জুন ২০, ২০২৬
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

✒️একেএম রাশেদ শাহরিয়ার  দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ১৭ জুন ২০২৬…

জুন ২০, ২০২৬
জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশ জাতিসংঘে পুনরায় জোর দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।…

জুন ২০, ২০২৬
পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নের স্বপ্নযাত্রায় এবার যোগ হয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন, কর্মসংস্থান…

জুন ২০, ২০২৬
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ- আসাদুল হাবিব দুলু এমপি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ- আসাদুল হাবিব দুলু এমপি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী…

জুন ২০, ২০২৬