রবিবার । জুন ২১, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জব সার্চ
  • ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে চাকরিপ্রার্থীদের লংমার্চে পুলিশি লাঠিচার্জ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে চাকরিপ্রার্থীদের লংমার্চে পুলিশি লাঠিচার্জ

Image

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে আয়োজিত কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে লংমার্চ টু পিএসসি কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে অবস্থান নেন। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ তাঁদের সরে যেতে বললেও চাকরিপ্রার্থীরা সেখানে অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। এতে কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরে রোববার সন্ধ্যায় চাকরিপ্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন। তাঁরা দাবি জানান, ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় অন্তত দুই মাস বাড়াতে হবে। দাবি মানতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন চাকরিপ্রার্থীরা।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, ‘এর আগে কোনো বিসিএস পরীক্ষার লিখিত অংশ এত দ্রুত অনুষ্ঠিত হয়নি। আমাদের প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন। এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবি।’

চাকরিপ্রার্থীদের ভাষ্য, পূর্ববর্তী বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার তা মাত্র ৪০ দিন। তাঁদের মতে, এতে মেধাভিত্তিক প্রতিযোগিতা ব্যাহত হতে পারে।

এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘আমাদের লক্ষ্য এক বছরের মধ্যে একটি বিসিএস শেষ করা। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। প্রশ্নপত্রের মান উন্নত করা হবে এবং সবাই সমান সুযোগ পাবে।’

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।

Releated Posts

dummy-img

জেলা প্রতিনিধি নিচ্ছে জাগো বাংলা

দৈনিক জাগো বাংলা দেশের প্রতিটি জেলায় নির্ভরযোগ্য, দায়িত্বশীল জেলা প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে। যারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ…

মে ৪, ২০২৬
ট্রাম্পের চেয়ে ফিফা ‘শান্তি’ পুরস্কারের যোগ্য আর কেউ নেই: হোয়াইট হাউস

ট্রাম্পের চেয়ে ফিফা ‘শান্তি’ পুরস্কারের যোগ্য আর কেউ নেই: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া ফিফার ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার ঘিরে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই এবার সরাসরি প্রতিক্রিয়া…

এপ্রিল ২৯, ২০২৬
সমুদ্র অঞ্চল পরিকল্পনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

সমুদ্র অঞ্চল পরিকল্পনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম এবং এ খাত থেকে দেশের সম্ভাব্য অর্জন বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে…

এপ্রিল ১৫, ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত বিভিন্ন কারিগরি পদে…

এপ্রিল ১৫, ২০২৬
বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ, আবেদন শেষ ২ এপ্রিল

বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ, আবেদন শেষ ২ এপ্রিল

বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। নারী ও পুরুষ—উভয় প্রার্থীরাই এই পদে আবেদন করতে…

এপ্রিল ১, ২০২৬
ডিপিডিসিতে আইসিটি পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ডিপিডিসিতে আইসিটি পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (DPDC) আইসিটি বিভাগে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জুনিয়র…

মার্চ ২৮, ২০২৬
৬৯ পদে শ্রম অধিদপ্তরে চাকরির সুযোগ

৬৯ পদে শ্রম অধিদপ্তরে চাকরির সুযোগ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তরে ৬৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের…

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
২৮৪ পদে মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২৮৪ পদে মৎস্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরে ২৮৪টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ ও ২০তম…

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালায় বড় পরিবর্তন

সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালায় বড় পরিবর্তন

সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা–সংক্রান্ত নীতিমালায় গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন প্রশিক্ষণ ও…

ফেব্রুয়ারি ২, ২০২৬