মঙ্গলবার । সেপ্টেম্বর ১৫, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: প্রার্থী তালিকা চূড়ান্তে শেষ মুহূর্তের প্রস্তুতি

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক: প্রার্থী তালিকা চূড়ান্তে শেষ মুহূর্তের প্রস্তুতি

Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সূত্র মতে, সারাদেশে নেতাকর্মীদের মধ্যে একাধিক জরিপ এবং প্রায় এক হাজার মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে আলোচনার পর প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আজকের বৈঠকের আলোচ্যসূচি উন্মুক্ত রাখা হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে—একটি হলো প্রার্থী তালিকা চূড়ান্ত করা, আরেকটি প্রধান উপদেষ্টাকে ঘিরে। প্রধান উপদেষ্টা হয়তো কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন এবং তার পদক্ষেপের প্রতিক্রিয়া কী হবে, সে বিষয়ে আলোচনা হতে পারে।’

গত রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি। তবে সরকারঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনের আগে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির দলীয় সূত্র অনুযায়ী, আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া গত বছরের সেপ্টেম্বর থেকে তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে। প্রথম ধাপে তারেকের দল সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন করেছে। দ্বিতীয় ধাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সঙ্গে সারাদেশে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলোচনা করেছেন। তৃতীয় ধাপে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।

সূত্র বলছে, প্রায় ২০০ আসনের প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। তবে ৬০–৭০টি আসনে একাধিক শক্তিশালী প্রার্থী এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রার্থী নির্ধারণে সমস্যা দেখা দিয়েছে। কিছু আসনে জোটভুক্ত দলের সঙ্গে আসন বণ্টন নিয়েও জটিলতা তৈরি হয়েছে। প্রাথমিক তালিকা সাংগঠনিক দক্ষতা, অতীত আন্দোলনে অবদান এবং জনমত জরিপের ফলাফলের ভিত্তিতে প্রস্তুত হয়েছে।

দলীয় অভ্যন্তরীণ সূত্র জানায়, তালিকায় পরিবর্তন এখনো সম্ভব। মাঠপর্যায়ের সক্রিয়তা বা দক্ষতার ভিত্তিতে পিছিয়ে পড়া প্রার্থীদের পরিবর্তন করা হতে পারে। সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় মাঠপর্যায়ের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তারেক রহমান নিজেও একাধিক প্রার্থীকে ফোন করে নির্বাচনের প্রস্তুতি দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন।

Releated Posts

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ…

সেপ্টেম্বর ১৫, ২০২৬
গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

✒️বরুণ কুমার দাশ চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার…

সেপ্টেম্বর ১৪, ২০২৬
জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ

জ্বালানি খাতে শেভরনের আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননসহ দেশের জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক…

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা-১৭ আসনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-১৭ আসনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

মহাবিপর্যয়ে তুলনামূলক নিরাপদ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

পারমাণবিক যুদ্ধ, বিশাল কোনো গ্রহাণুর আঘাত, ভয়াবহ মহামারি কিংবা বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়—এমন বৈশ্বিক দুর্যোগ নেমে এলে তুলনামূলকভাবে…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

এআই কি মানুষের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি ভবিষ্যতে মানুষের জন্য কতটা নিরাপদ—এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অ্যানথ্রপিকের…

সেপ্টেম্বর ১৩, ২০২৬
সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা নিরসনের আশ্বাস আইনমন্ত্রীর

সাতক্ষীরায় বিচার বিভাগকে ঘিরে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও জটিলতা বাস্তবসম্মতভাবে সমাধানের মাধ্যমে বিচারিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার আশ্বাস…

সেপ্টেম্বর ১৩, ২০২৬