শনিবার । জুন ৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • শোবিজ
  • ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস রিয়া মারা গেছেন

ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস রিয়া মারা গেছেন

Image

প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস্টোফার অ্যান্টন রিয়া, যিনি ক্রিস রিয়া নামে অধিক পরিচিত, ৭৪ বছর বয়সে মারা গেছেন।

রিয়ার স্ত্রী ও দুই সন্তানের মুখপাত্রের বরাতে সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিনি অসুস্থ হয়ে পড়লে আজ সকালে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ক্রিস রিয়ার গানের মধ্যে অন্যতম ‘ড্রাইভিং হোম ফর ক্রিসমাস’। ১৯৮৬ সালে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এটি শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয় হয়।

বিবিসি জানিয়েছে, প্রতি বছর ডিসেম্বরে ক্রিসমাসের সময় এই গানটি বারবার টপচার্টে ফেরে। এ বছর ক্রিসমাস চার্টেও ‘ড্রাইভিং হোম ফর ক্রিসমাস’ ৩০ নম্বরে পৌঁছেছে।

প্রতি বছর ক্রিসমাসে যার গান থাকে আলোচনায়, সেই রিয়া মারা গেলেন ক্রিসমাসের মাত্র ৩ দিন আগে।

তার ২৫টি একক অ্যালবাম রয়েছে। এর মধ্যে দুটি যুক্তরাজ্যের অ্যালবাম চার্টের শীর্ষে ছিল। তার গানের মধ্যে রয়েছে রোড টু হেল, অবার্জ, অন দ্য বিচ ইত্যাদি।

রিয়া ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ইতালীয় ও মা আইরিশ। তাদের ছিল পারিবারিক আইসক্রিম ব্যবসা।

৭০ ও ৮০-এর দশকে ফুল (ইফ ইউ থিঙ্ক ইটস ওভার) এবং লেটস ডান্সের মতো গানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন রিয়া।

৩৩ বছর বয়সে অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়লে রিয়ার সঙ্গীত জীবন থমকে যায়। তিনি টাইপ-১ ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন এবং তার কিডনির সমস্যা ছিল। ২০১৬ সালে তার স্ট্রোক হয়।

এক সাক্ষাৎকারে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে রিয়া বলেছিলেন, তিনি ‘মৃত্যুর ভয় পান না’।

রিয়ার মৃত্যুর খবরে তার ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই গায়ককে শ্রদ্ধা জানাচ্ছেন।

Releated Posts

ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

ইবিএল চেয়ারম্যানের ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

বিতর্কিত জাহাজ ভাঙা ব্যবসায়ী ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের…

জুন ৪, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

 প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

জুন ৪, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।আজ বৃহস্পতিবার…

জুন ৪, ২০২৬
‎পানিসম্পদ মন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‎পানিসম্পদ মন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত Joris Van Bomme.…

জুন ৩, ২০২৬
সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে- ববি হাজ্জাজ

সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনা হচ্ছে- ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি…

জুন ৩, ২০২৬
দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার…

জুন ৩, ২০২৬
দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। বুধবার (৩ জুন) সচিবালয়ে…

জুন ৩, ২০২৬
হন্ডুরাসে পাম বাগানে ১৯ শ্রমিক হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

হন্ডুরাসে পাম বাগানে ১৯ শ্রমিক হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

হন্ডুরাস কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, গত মাসে একটি পাম বাগানে ১৯ জন শ্রমিক হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন…

জুন ৩, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বছরের…

জুন ৩, ২০২৬