শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • চুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যোগ্য তালিকা প্রকাশ

চুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যোগ্য তালিকা প্রকাশ

Image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য পৃথক তালিকা প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা আগামী ১৭ জানুয়ারি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হবে সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার (১৭ জানুয়ারি) এবং ফলাফল প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি (শনিবার)।

এর আগে গত ১৫ ডিসেম্বর অনলাইনে ভর্তি আবেদন শুরু হয় এবং আবেদন গ্রহণ শেষ হয় ৩১ ডিসেম্বর। চলতি শিক্ষাবর্ষে চুয়েটের পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত মোট ১২টি বিভাগে সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসন রয়েছে। এর মধ্যে রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

ভর্তিসংক্রান্ত তারিখ, ওরিয়েন্টেশন, ক্লাস শুরুর সময়সূচি এবং অন্যান্য বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, নিজস্ব ওয়েবসাইট ও ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি বা ব্যক্তিগত চিঠি পাঠানো হবে না।

ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ‘ভর্তি নির্দেশিকা ২০২৫-২৬’ ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষাসংক্রান্ত সকল নিয়ম ও তথ্য ওই নির্দেশিকায় উল্লেখ রয়েছে, যা প্রার্থীদের অবশ্যই অনুসরণ করতে হবে।

পরীক্ষার্থী বাছাইপ্রক্রিয়া

নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রাপ্ত আবেদনপত্রের মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধাতালিকা প্রস্তুত করা হয়। ওই তালিকা থেকে প্রথম ১৬ হাজার যোগ্য প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগ নিয়ে গঠিত হয়েছে ‘ক’ গ্রুপ। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে গঠিত হয়েছে ‘খ’ গ্রুপ।

ভর্তি পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের প্রার্থীদের জন্য অতিরিক্তভাবে মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা নেওয়া হবে।

‘ক’ গ্রুপের জন্য বহুনির্বাচনী পরীক্ষার পূর্ণমান ৫০০। ‘খ’ গ্রুপে বহুনির্বাচনী পরীক্ষার ৫০০ নম্বরের সঙ্গে মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বর যুক্ত হয়ে মোট নম্বর হবে ৭০০।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬