বুধবার । জুন ১০, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • তথ্য - প্রযুক্তি
  • ভারত সরকার এক্স ও এআই চ্যাটবট গ্রোককে অশ্লীল কনটেন্ট বন্ধের নির্দেশ দিল

ভারত সরকার এক্স ও এআই চ্যাটবট গ্রোককে অশ্লীল কনটেন্ট বন্ধের নির্দেশ দিল

Image

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অশালীন কনটেন্ট ছড়ানো নিয়ে উদ্বেগ বাড়ছে। এবার এই ইস্যুতে কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং তাদের এআই চ্যাটবট গ্রোককে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, অবৈধ ও অশ্লীল কনটেন্ট অবিলম্বে বন্ধ করতে হবে।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এক্সের এআই চ্যাটবট গ্রোক ব্যবহার করে অশ্লীল ও বেআইনি কনটেন্ট তৈরি হচ্ছে। এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এক্সকে তাৎক্ষণিক প্রযুক্তিগত ও নীতিগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) জারি করা সরকারি নির্দেশনায় বলা হয়, নগ্নতা, যৌন উত্তেজক, যৌন নির্যাতনমূলক বা আইনবিরোধী যেকোনো কনটেন্ট তৈরি ও ছড়ানো বন্ধ করতে হবে। প্রয়োজনে গ্রোকের প্রযুক্তিগত কাঠামো পরিবর্তন করতেও বলা হয়েছে।

এই কাজের জন্য এক্সকে ৭২ ঘণ্টার সময় দিয়েছে সরকার। এর মধ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এটিকে বলা হচ্ছে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’।

সরকার স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে এক্সের ‘সেফ হারবার’ সুরক্ষা বাতিল করা হতে পারে। এই সুরক্ষা থাকলে ব্যবহারকারীদের পোস্ট করা কনটেন্টের জন্য প্ল্যাটফর্মকে সরাসরি দায়ী করা যায় না। সুরক্ষা হারালে এক্স বড় ধরনের আইনি ঝুঁকিতে পড়বে।

গ্রোক নিয়ে অভিযোগ নতুন নয়। সম্প্রতি অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, এআই ব্যবহার করে নারীদের ছবি বিকৃত করা হচ্ছে। কোথাও কৃত্রিমভাবে বিকিনি বা যৌন আবেদন যুক্ত করা হয়েছে।

বিষয়টি এতটাই গুরুতর হয় যে তা ভারতের সংসদেও ওঠে। সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অভিযোগ জানান। এরপরই সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে শুরু করে।

আরও উদ্বেগজনক অভিযোগও সামনে এসেছে। কিছু প্রতিবেদনে বলা হয়, গ্রোক ব্যবহার করে নাবালকদের যৌনভাবে উপস্থাপন করা ছবি তৈরি হয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এই ঘটনার পর এক্স স্বীকার করে যে তাদের নিরাপত্তা ব্যবস্থায় কিছু ত্রুটি ছিল। তারা জানায়, কিছু আপত্তিকর ছবি সরিয়ে ফেলা হয়েছে।

তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চসহ বিভিন্ন পর্যবেক্ষকের দাবি, এখনো এক্সে অনেক এআই-পরিবর্তিত অশালীন ছবি রয়ে গেছে।

এই অবস্থায় ভারত সরকার আরও কঠোর হয়েছে। শুধু এক্স নয়, সব সামাজিক যোগাযোগমাধ্যমকেই সতর্ক করা হয়েছে। এর আগে সোমবার আইটি মন্ত্রণালয় একটি সাধারণ পরামর্শ জারি করে।

সেই পরামর্শে বলা হয়, অশ্লীল ও যৌন কনটেন্ট সংক্রান্ত ভারতীয় আইন অবশ্যই মানতে হবে। আইন ভাঙলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, নিয়ম না মানলে শুধু প্ল্যাটফর্ম নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি প্রয়োজন হলে ব্যবহারকারীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভারত সরকার মনে করছে, এআই কনটেন্ট এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারীদের ছবি বিকৃতি ও শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। এসব কনটেন্ট সামাজিক ও আইনি, দুই দিক থেকেই ঝুঁকিপূর্ণ।

বিশ্বের অন্যতম বড় ডিজিটাল বাজার ভারত। তাই এখানে নেওয়া সিদ্ধান্তের প্রভাব অন্য দেশেও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এক্স বা তাদের এআই প্রতিষ্ঠান এক্সএআই। তবে জানা গেছে, ভারতের কিছু কনটেন্ট নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে আদালতে লড়াই চালাচ্ছে এক্স। একদিকে আইনি লড়াই, অন্যদিকে সরকারি চাপ – দুই দিক সামলাতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

সূত্র : এই সময় অনলাইন

Releated Posts

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।  বুধবার জেনারেল সান্তোস শহরের একটি সুপারমার্কেটে কর্মরত…

জুন ১০, ২০২৬
জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

জেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১৭৭.৮০ কোটি টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন

দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ…

জুন ১০, ২০২৬
কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন…

জুন ১০, ২০২৬
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষায় ভবিষ্যতে আমাদের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর। এ লক্ষ্যে জাতিসংঘ…

জুন ১০, ২০২৬
বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

✒️একেএম রাশেদ শাহরিয়ার কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার চারা বিতরণ করবে সরকার।…

জুন ১০, ২০২৬
আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব

বৃহস্পতিবার বিশ্বকাপের পর্দা উঠছে। ফিফা আশা করছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের চিরন্তন আকর্ষণ টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে ক্ষোভ,…

জুন ১০, ২০২৬
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ…

জুন ৯, ২০২৬
মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

মানদণ্ড পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে স্থানীয় সরকার নির্বাচনে যেকোনও ব্যক্তি অংশ নিতে পারবে বলে জানিয়েছেন…

জুন ৯, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে…

জুন ৯, ২০২৬