শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

ইরানে দেশজুড়ে বিক্ষোভ, নিহত অন্তত ২৫

Image

মুদ্রার ভয়াবহ দরপতনের প্রতিবাদে ইরানে চলমান দেশজুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। একই সঙ্গে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থাগুলো।

এক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, চলমান সহিংসতায় নিহতের সংখ্যা অন্তত ২৫ এবং গ্রেপ্তার করা হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। তবে আরেকটি মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা দাবি করেছে, নিহতের সংখ্যা আরও বেশি। তাদের তথ্যমতে, দুইজন নিরাপত্তা সদস্যসহ অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং সারা দেশে আটক হয়েছেন ২ হাজার ৭৬ জন।

গত ২৮ ডিসেম্বর ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য নেমে আসে প্রায় ১৪ লাখ ৫০ হাজারে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। একই সঙ্গে খাদ্যপণ্যের দাম দ্রুত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ চরমে পৌঁছে।

প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা হলেও পরবর্তী সময়ে তা অন্তত ২৫টি প্রদেশে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দাবির পাশাপাশি বিক্ষোভে রাজনৈতিক স্লোগানও যুক্ত হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিম ইরানে সংঘর্ষের সময় বাসিজ বাহিনীর এক সদস্য আলি আজিজি নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হন।

এদিকে সরকারি সূত্রের পক্ষ থেকে এখনো হতাহত ও গ্রেপ্তারের পূর্ণাঙ্গ কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬