শুক্রবার । জানুয়ারি ১৬, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের মুসাব্বিরকে গুলি করে হত্যা, মামলা দায়ের

ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের মুসাব্বিরকে গুলি করে হত্যা, মামলা দায়ের

Image

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করার ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম হত্যা মামলা করেন। তথ্যটি নিশ্চিত করেছেন তিনি।

ঘটনার সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ৮টার দিকে আজিজুর রহমান মুসাব্বির বাড়ি ফেরার পথে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের গলিতে দুর্বৃত্তরা গুলি চালায়। সিসিটিভিতে দেখা গেছে, দুজন দুষ্কৃতী বস্তা নিয়ে বসে ছিলেন। মুসাব্বিরকে দেখামাত্র তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি চালান। মাটিতে লুটিয়ে পড়েন তিনি, এরপর উঠে পালানোর চেষ্টা করেন। এই সময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নেয় শুটাররা।

ঘটনার সময় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, “অন্ধকার গলিতে লুকিয়ে থাকা দুজন দুর্বৃত্ত মুসাব্বিরকে লক্ষ্য করে বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি চালায়।”

মুসাব্বিরকে গুলিবিদ্ধ অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। আহত আবু সুফিয়ান মাসুদকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।

Releated Posts

নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

বিতর্কিত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বসহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম…

জানুয়ারি ১৫, ২০২৬
সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের 

সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ক্রিকেটারদের 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে সব ধরণের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।…

জানুয়ারি ১৫, ২০২৬
সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম আসরেই মেয়েদের বিভাগে বাংলাদেশ শুভ সূচনা করেছে। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়ায় লাল সবুজ দল…

জানুয়ারি ১৫, ২০২৬
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় যমুনায়…

জানুয়ারি ১৫, ২০২৬
ইতিহাসে সর্বোচ্চ আয় করা অভিনেত্রী এখন ‘অ্যাভাটার’ তারকা সালদানা

ইতিহাসে সর্বোচ্চ আয় করা অভিনেত্রী এখন ‘অ্যাভাটার’ তারকা সালদানা

হলিউডে বক্স অফিস ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন জো সালদানা। আনুষ্ঠানিকভাবে তিনিই এখন বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা…

জানুয়ারি ১৫, ২০২৬
সেই এরফানের মৃত্যুদণ্ড কি স্থগিত করল ইরান

সেই এরফানের মৃত্যুদণ্ড কি স্থগিত করল ইরান

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার তরুণ বিক্ষোভকারী এরফান সোলতানির ফাঁসি বুধবার কার্যকর হওয়ার কথা ছিল। তবে…

জানুয়ারি ১৫, ২০২৬
রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭, কারবারিদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন

রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭, কারবারিদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন

পুলিশ জানায়, রংপুরের শ্যামপুরে অ্যালকোহল পানের ঘটনায় গত ১৩ জানুয়ারি রাতে নতুন করে দুইজন মারা গেছেন। রংপুরে রেক্টিফাইড…

জানুয়ারি ১৫, ২০২৬
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল

সিইসির সঙ্গে আজ বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠকে বসবে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুরে…

জানুয়ারি ১৫, ২০২৬
নির্বাচনে কোনও ব্যত্যয় ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে : দুদু

নির্বাচনে কোনও ব্যত্যয় ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের যদি কোনওরকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার…

জানুয়ারি ১৫, ২০২৬
ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের মুসাব্বিরকে গুলি করে হত্যা, মামলা দায়ের - crd.news