শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • জাতীয়
  • ঢাকায় গোপন আইফোন কারখানা: ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

ঢাকায় গোপন আইফোন কারখানা: ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

Image

রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় গোপনে পরিচালিত একটি অবৈধ আইফোন সংযোজন ল্যাবের পর্দা ফাঁস করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চীনা নাগরিকদের সরাসরি তত্ত্বাবধানে এই কারখানায় কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন তৈরি করা হতো এবং তা আসল ফোন হিসেবে বাজারে বিক্রি করা হতো।

ডিবির বিশেষ অভিযানে এই চক্রের দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং আধুনিক মোবাইল সংযোজন যন্ত্রপাতি জব্দ করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) পরিচালিত এই অভিযানের বিষয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি ঢাকার একটি গোপন ল্যাবে ভুয়া আইফোন তৈরি করে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একযোগে উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উত্তরা এলাকা থেকে একজনকে ৫৮টি আইফোনসহ এবং নিকুঞ্জ এলাকা থেকে দুই চীনা নাগরিককে ৩০৫টি আইফোনসহ আটক করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে অবৈধ মোবাইল ফোন ছাড়াও মোবাইল সংযোজনের বিভিন্ন যন্ত্রপাতি এবং বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, এই চক্রটি বিদেশ থেকে আলাদা আলাদা যন্ত্রাংশ এনে নিখুঁতভাবে সংযোজন করত, যাতে সাধারণ ক্রেতাদের পক্ষে আসল ও নকল আইফোনের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ত।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গত প্রায় ১৮ মাস ধরে এই চক্রটি অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল এবং এরই মধ্যে দেশের বাজারে বিপুল সংখ্যক ভুয়া আইফোন সরবরাহ করেছে। এই অপরাধে কোনো বাংলাদেশি নাগরিক জড়িত কি না—এ বিষয়ে ডিবি জানায়, কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাচ্ছে না।

ডিবির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, কম দামে ‘অরিজিনাল আইফোন’ কেনার লোভে পড়ে যেন সাধারণ মানুষ প্রতারিত না হন। ক্রেতাদের কেবলমাত্র অনুমোদিত শোরুম বা নির্ভরযোগ্য বিক্রেতার কাছ থেকেই মোবাইল ফোন কেনার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এই চক্রের পেছনে থাকা মূল হোতা ও অন্যান্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬