শনিবার । সেপ্টেম্বর ১৯, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ

শোকবইয়ে বেদনার সুর

Image

নয়াপল্টনের বিএনপি কার্যালয়কে রাজধানীর জাতীয়তাবাদী রাজনীতির আঁতুড়ঘর বলা হয়। কার্যালয়টিকে ঘিরে রাজনৈতিক আড্ডায় মুখোর থাকত পল্টনের অলিগলি। স্বাধীনতার পর কয়েক যুগ এখান থেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেওয়া হতো। গতকাল কার্যালয়টির চিরচেনা সেই রূপ দেখা যায়নি। ছিল না আড্ডা আর উন্মাদনার রাজকথন। যা ছিল তা শুধুই বেদনার সুর। তাতে আক্রান্ত হয়েছে দলের নেতা-কর্মীসহ দেশের সাধারণ মানুষ। আর সেই সুর ফুটে উঠেছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনন্ত পথের আয়োজন দলের নেতা-কর্মী ও পথচারীদের স্মৃতিচারণা শোকবইয়ের পাতায় পাতায়। 

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী কাকরাইল মোড়, ফকিরাপুল, আশপাশের এলাকা ঘুরে ও বিএনপির কার্যালয়ে অবস্থান করে এসব চিত্র দেখা যায়। কার্যালয়ে খোলা শোকবইয়ে শোক আক্রান্ত মানুষ বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাক্ষর করছেন। বইতে লেখা অধিকাংশ কর্মী থেকে সাধারণ মানুষের অভিন্ন ভাষা-এরকম বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা শোকাহত। তাঁর শূন্যস্থান পূরণ কখনো হবে না। মহান সৃষ্টিকর্তা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

প্রত্যন্ত জেলাশহর থেকে ছুটে আসা পতেঙ্গা থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. শহিদুল ইাসলাম রানা শোকবইয়ে লেখেন, ‘আমি শোকাহত, মর্মাহত’।

এম হাবিবুর রহমান মিন্টু নামের এক লোক লেখেন, ‘আমরা আমাদের অভিভাবকশূন্য হয়ে গেলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করিও মাবুদ।’

চট্টগ্রাম মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সিকদার (সাবু) লেখেন, ‘শোকাহত, মর্মাহত, অপূরণীয় ক্ষতি।’

আন্তর্জাতিক কাবাডি রেফারি এস নয়ন আতিক লেখেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক অবদান রেখে গেছেন। আপনার রুহের মাগফিরাত কামনা করি।’ সাভার থেকে আসা হাবিব নামের একজন লেখেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক নেতৃত্ব দেশমাতা বেগম খালেদা জিয়া। আপনার প্রয়াণ আমাদের জন্য অপূরণীয়।’ এর আগে মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। গতকাল রাষ্ট্রীয় শোক থাকলেও ছোট-বড় কোনো ব্যবসায়ী দোকান খোলেননি।
লেখকঃ তাওসিফ মাইমুন

Releated Posts

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিতিশীল হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। সরবরাহ লাইন বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর)…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশ

জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি হয়নি। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। স্থানীয় সময়…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

ব্রিটেন-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। বসতি থেকে…

সেপ্টেম্বর ১৭, ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

✒️এস এম রাশিদুল ইসলাম  যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি গত আগস্টে একক মাস হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি…

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

✒️নাজিউর রহমান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই…

সেপ্টেম্বর ১৬, ২০২৬