শুক্রবার । আগস্ট ১৪, ২০২৬

Image Not Found
ব্রেকিং নিউজ
  • Home
  • ক্যাম্পাস
  • ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব কে. এম. মোজিবুল হক

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব কে. এম. মোজিবুল হক

Image

জনাব কে. এম. মোজিবুল হক ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ফাউন্ডেশন-এর বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। ইউএপি ফাউন্ডেশনের ২৩তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত ভোটে তিনি এ পদে নির্বাচিত হন।
জনাব মোজিবুল হক কুমিল্লা জেলার মুরাদনগরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক এবং করপোরেট খাতে গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন।
তিনি ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা বারো বছর বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি লাভ করেন। তাঁর বর্ণাঢ্য নেতৃত্বমূলক দায়িত্বের মধ্যে রয়েছে—জেসিআই বাংলাদেশ-এর জাতীয় সভাপতি (১৯৯২), জেসিআই ইন্টারন্যাশনাল-এর বিশ্ব সহ-সভাপতি (১৯৯৩) হিসেবে পূর্ব ইউরোপ, সিআইএস ও বাল্টিক অঞ্চল দেখভালের দায়িত্ব, এবং জাতিসংঘের সর্ববৃহৎ শান্তি কর্মসূচি FER-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক (১৯৮৬) হিসেবে দায়িত্ব পালন। এছাড়াও তিনি বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন-এর ভাইস চেয়ারম্যান এবং কনসুলার কর্পস বাংলাদেশ (সিসিবি)-এর প্রেসিডেন্ট ও ডিন (২০১৮–২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে জনাব মোজিবুল হক বাংলাদেশে ইয়েমেন প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি TAS Aviation Group, Shah Group এবং Bakkah Holding-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।
২০২৬–২০২৭ মেয়াদের জন্য ইউএপি ফাউন্ডেশন ও ইউএপি বোর্ড অব ট্রাস্টিজে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন—জনাব আলমজেব ফারজাদ আহমেদ, আলহাজ আবদুল মালেক মোল্লা, জনাব জাকি আলম এবং স্থপতি মাহবুবা হক।

Releated Posts

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের…

আগস্ট ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরে জোর ঢাকার

✒️ মাসুদ করিম, ঢাকা ও গৌতম লাহিড়ী, নয়াদিল্লি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার আড়ালে নানা তৎপরতা চলছে।…

আগস্ট ১৩, ২০২৬
টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বার যে রেকর্ড গড়ল টাইগার পেসাররা

টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। বৃহস্পতিবার ডারউইনে অজি ব্যাটাররা টাইগার পেসারদের…

আগস্ট ১৩, ২০২৬
বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক

বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের জন্য দেওয়া সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ…

আগস্ট ১৩, ২০২৬
বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

বাগেরহাট কেবি বাজারে একটি মাছ বিক্রি আড়াই লক্ষ টাকায়

ভরা মৌসুমেও বাগেরহাটের কেবি বাজারে ইলিশের দেখা মিলছে না। কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা।…

আগস্ট ১৩, ২০২৬
ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

✒️ মুফতি রফিকুল ইসলাম আল মাদানি মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে বন্ধুত্ব, ভালোবাসা এবং কখনো কখনো মতবিরোধ- এসবই…

আগস্ট ১৩, ২০২৬
ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

ট্রাম্পের পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণার সঙ্গে আর থাকছে না পপ তারকা টেইলর সুইফটের গান। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার…

আগস্ট ১৩, ২০২৬
চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক…

আগস্ট ১৩, ২০২৬
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইলবন্ড ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে বর্তমানে…

আগস্ট ১৩, ২০২৬